বুধবার (১৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন, ২০২৬-এর ধারা ১২(২) অনুযায়ী এহসান মাহমুদকে মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্বে যোগ দেওয়ার পর তিনি অন্য কোনো পেশা বা ব্যবসার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। একই সঙ্গে সরকারি, আধা-সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্কও সম্পূর্ণভাবে ত্যাগ করতে হবে।

উপসচিব মো. গোলাম রব্বানীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিয়োগের মেয়াদ শেষ হওয়ার পর চুক্তির শর্ত অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এস