নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ মার্চ) দিনগত রাতে সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতুর পশ্চিমপাশে এই দুর্ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের নাম-পরিচয় ও চাপা দেওয়া গাড়িটির খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।





