কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী সোহাগী জাহান তনুর খুনিদের বিচার দাবিতে কুমিল্লা নন্দনপুর বিশ্বরোডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে কয়েক হাজার শিক্ষার্থী।
এ সময় পুলিশ বাঁধা দেয়ার চেষ্টা করলে অবরোধ কারিদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় বিক্ষোভকারিরা চত্রভঙ্গ হয়ে যায়।
আজ বেলা ১১ টার দিকে মহাসড়ক অবরোধ শুরু হয়েছে। শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে, মিছিল করে সড়কে অবস্থান নিয়েছে।
এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। অবরোধে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
এদিকে, সকাল থেকে বিভিন্ন সংগঠন তনু হত্যাকারীদের বিচার দাবিতে নগরীর কান্দিরপাড়ে মানববন্ধন করেছে।
এছাড়া নগরীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।
ময়নামতি হাইওয়ে পুলিশের ওসি মাহবুবুর রহমান জানান, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছে। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি।
এসএম





