খুলনার রূপসা বাইপাসে সড়ক দুর্ঘটনায় তরুণ ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান মানিক (২৫) নিহত হয়েছেন।

রোববার (০৭ মার্চ) ভোররাতে লবনচরা থানার কাছে তার এলপি গ্যাসবাহী পিকআপ সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মানিকের মৃত্যু হয়।

নিহত মোস্তাফিজুর রূপসার এলাহিপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে ও বাংলাদেশ প্রতিদিনের খুলনা ব্যুরো প্রধান সামছুজ্জামান শাহীনের বড় শ্যালক।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর কুমার সরকার বলেন, পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা দিলে পিকআপে চালকের পাশের সিটে বসে থাকা মানিক নিহত হন।

আশঙ্কাজনক অবস্থায় চালককে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

এমবি