রাজশাহী পবা উপজেলার বড়গাছি পশ্চিম পাড়ার একটি মসজিদে বৈঠক করার সময় ৫ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কিছু জিহাদি বই উদ্ধার করা হয়। শুক্রবার রাতে পুলিশ তাদেরকে আটক করে।


আটকেরা হলেন- পনার বড়গাছি সরকার পাড়া গ্রামের আখতারুজ্জামানের ছেলে আপন হোসেন (২২), ফয়জুদ্দিনের ছেলে মো. আব্দুল্লাহ (১৯), গোপালহাটের মোস্তাকিনের ছেলে ওয়াহাব (২০), মাধবপুরের মজের আলীর ছেলে মামুনর রশিদ (২৫) ও শ্রীপুর গ্রামের বেলালের ছেলে মারুফ মর্তুজা (২৩)।

পবা থানার ওসি শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদে জানা যায় বড়গাছির পশ্চিমপাড়ার একটি মসজিদে ২০/২৫ জন শিবিরকর্মী গোপন বৈঠক করছে। এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ৫ জনকে জিহাদি বইসহ আটক করা হয়। বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

বড় ধরণের নাশকতা ঘটানোর জন্য তারা সেখানে গোপন বৈঠক করছিল বলে জানান ওসি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

এম এ