কুমিল্লা নগরীর পার্কের সামনে প্রাইভেটকারের চাপায় এনাম (৩০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
রোববার (২৭ মার্চ) দুপুর ২টায় এ দুঘর্টনা ঘটে।নিহত এনাম নগরীর বাগিচাগাঁও এলাকার নাছির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, পার্কের পাশের ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন এনাম। এ সময়ে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের উপরে উঠে এনামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের জরুরি বিভাগে রয়েছে।
কুমেক হাসপাতালের জরুরি বিভাগের ব্রাদার শাহজাহানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ওএফ





