যশোরের বেনাপোল পুটখালী সীমান্তে হুন্ডির ৬ লক্ষ টাকা সহ মো. ফারুক হোসেন (৩০) কে আটক করছে বিজিবি সদস্যরা।
আজ সোমবার সন্ধ্যা ৬ টার দিকে ইজিবাইক সহ তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটক ফারুক পুটখালী গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে।
বিজিবি জানায়, ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন পুটখালী বিওপির একটি টহলদল কর্তৃক বেনাপোল পুটখালী গ্রামস্থ মসজিদ বাড়ী পোষ্টের সামনে হতে একটি ইজিবাইক থেকে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ভারতে পাচারের জন্য হুন্ডির ৬ লক্ষ টাকা উদ্ধার করা হয়।
২১ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল তারিকুল হাকিম বিষয়টি নিশ্চত করেছেন। আটক ফারুকে বেনাপোল পৌর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নাসির/এমবি





