কুমিল্লার দেবীদ্বার উপজেলায় পিকআপ ভ্যান ও বিকল ট্রাকের সংঘর্ষে ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৮ জুন) ভোররাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বালিবাড়ি গ্রামের মো. সালাউদ্দিন (২৫) ও ভোষণা গ্রামের মোহর আলীর ছেলে তোফাজ্জল হোসেন আবুল (৩৭)। নিহতরা পিকআপ ভ্যানের যাত্রী।

মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবু তাহের জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ব্যবসায়ী সালাহ উদ্দিন ও তার দোকানের কর্মচারী তোফাজ্জল হোসেন মারা যান। সকালে যানবাহন দুটি হাইওয়ে ফাঁড়িতে আনা হয়েছে।

এমই