ঝিনাইদহ সদর উপজেলার আড়ুয়াকান্দির চারমাইল নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক খাদে পড়ে গেছে। এতে গাড়ির চালকসহ দুজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে জেলার গোয়ালপাড়া থেকে ঝুটভর্তি একটি ট্রাক যশোর বেনাপোল যাচ্ছিল। পথিমধ্যে চারমাইল নামক স্থানে পৌঁছালে ট্রাকটির সামনের চাকা ফেটে যায়। সে সময় চালক নিয়ন্ত্রণ হারায়। ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।

এতে চালক ভুড়ারামা গ্রামের বাবর আলীর ছেলে সুমন (২৫) ও লক্ষীপুর গ্রামের আবদুল মালেকের ছেলে মামুন (২৩) আহত হয়।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) জানান, আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।

কেএইচ