নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, নোয়াখালী প্রেসক্লাব ও ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সহ একযোগে ১২টি স্থানে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন করেছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন।
নোয়াখালী প্রেসক্লাবের সামনে বিএমএ সভাপতি ডা. এম এ নোমানের সভাপতিত্বে বেলা সাড়ে এগারটা থেকে ঘন্টাব্যাপি মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা এমরান মো. আলী, নাগরিক কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মিয়া মো. শাহজাহান, ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক এডভোকেট কাজী মানছুরুল হক খসরু, বিএমএর সাধারণ সম্পাদক ডা. আবদুস সাত্তার ফরায়েজী।
ঘন্টাব্যাপী এই মানবন্ধনে সংহতি প্রকাশ করে বাসদ, সিপিবি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা দেশব্যাপী সন্ত্রাস-সহিংসতা-মানুষ পুড়িয়ে মারার বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
এসএইচ





