হরতাল-অবরোধে নাশকতায় জড়িত সন্দেহে ময়মনসিংহ থেকে ১৬ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার রাতে শহরের সানকিপাড়া এলাকায় তিনটি মেসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, শহরের আনন্দমোহন, সৈয়দ নজরুল ইসলাম কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।
পুলিশ দাবি করে, সানকিপাড়া এলাকার হেলথ অফিসারের গলির আশপাশের কয়েকটি মেসে শিবিরকর্মীরা জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করছে- এমন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক শিবিরুল ইসলামের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নাশকতায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। নাশকতাকারীদের ধরতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কেএইচ





