হজযাত্রীবাহী বাস ও সেনাবাহিনীর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৭ হজযাত্রী আহত হয়েছেন।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার কামার্থা এলাকায় সোমবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান জানান, ঢাকা থেকে সেনাবাহিনীর একটি ট্রাক বগুড়া সেনানিবাসে যাওয়ার সময় মহাসড়কের কালিহাতী উপজেলার কামার্থা এলাকায় বিপরীতদিক থেকে আসা পাবনা থেকে হজযাত্রীবাহী কিং পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে দুটি গাড়িই রাস্তার দু’পাশে দুমরে-মুচড়ে পড়ে যায়। এ ঘটনায় হজযাত্রী বহনকারী বাসের ৭ জন আহত হয়। ওসি আরো জানান, আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টআই