হাতিয়ায় বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা প্রশাসন কর্তৃক পৃথক পৃথক কর্মসূচী অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের কর্মসূচীর মধ্যে সকাল নয়টায় ছাত্রছাত্রীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা, সকাল ১০টায় শোকর্যালি অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় উপজেলা আওয়ামীলীগ শোক র্যালি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চরকৈলাস সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় মিলিত হয়। আ’লীগের সভাপতি অধ্যাপক ওয়ালী উল্ল্যাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি মাহমুদ আলী রাতুল, বিশেষ অতিথি আ’লীগ সাধারন সম্পাদক মহিউদ্দিন আহমেদ, পৌর আ’লীগ সভাপতি এ্যাড সাইফ উদ্দিন আহমেদ সহ উপজেলা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিকে বিকেল ৩টায় অফিসার্স ক্লাব মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা খোন্দকার রিজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদৌস।
বক্তব্য রাখেন হাতিয়া উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ, পৌর মেয়র একেএম ইউসুফ আলী, যুবলীগ আহবায়ক শাহ আজিজুর রহমান মিরাজ ও ইউপি চেয়ারম্যন সহ প্রমুখ। দুপুরে শোকদিবস উপলক্ষে পৃথক পৃথক কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।
ফিরোজ/এমএনজে





