ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নীলক্ষেত বই ব্যবসায়ীদের সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। জহুরুল হক হলের এক শিক্ষার্থীর সঙ্গে এক ব্যবসায়ীর বাগবিতণ্ডা নিয়ে শনিবার সন্ধ্যা পৌনে ছয়টায় সংঘর্ষের সূত্রপাত হয়। আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রনে ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত সদস্যদের পাশাপাশি মোতায়ক করা হয়েছে অতিরিক্ত সদস্যদের।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তুচ্ছ কথা কাটাকাটির রেশ ধরে এই সংঘর্ষের সূত্রপাত। সংঘর্ষ চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বেশ কয়েকটি দোকানে ভাংচুর চালায়। এ সময় নীল ক্ষেত ফুটপাতের অনেক বই রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]