দিনাজপুরে পাবর্তীপুরে পিকআপ ভ্যানের চাপায় এক কিশোর নিহত হয়েছে।
আজ শুক্রবার সকাল পৌনে ১১টায় দিনাজপুরের পার্বতীপুর-বদরগঞ্জ সড়কের হক অটোরাইস মিল এলাকায় ঘটেছে এ দূর্ঘনা।
তোফাজ্জল হোসেন (১৪)নামে এক কিশোর জমিতে ব্যবহারের জন্য কীটনাশক নিয়ে ভ্যানে চেপে বাড়ী ফিরছিলো। এ সময় বিপরিত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান চাপাদিলে ঘটনাস্থলে তোফাজ্জল নিহত হয়।
পার্বতীপুর থানার অফিসার ইন চার্জ(ওসি) মাহমুদুল আলম জানান, নিহত তোফাজ্জল পার্বতীপুর উপজেলার বছরপাড়া বোর্ডের হাট গ্রামের সাবেদ আলীর ছেলে। তার লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





