রাজধানীর পুরান ঢাকার নবাবপুর রোডে মানসী সিনেমা হল ও ঢাকা জেলা পরিষদ ও নিম্ন আদালতের সামনে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়েছে।

এর মধ্যে বুধবার বিকেল সোয়া ৩টার দিকে মনসী সিনেমা হলের সামনে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী জানান, বিকেলের দিকে মানসী সিনেমা হলের সামনে হঠাৎ করে বিকট শব্দে পরপর পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

ককটেলগুলো বিকট শব্দে বিস্ফোরিত হওয়ার সঙ্গে সঙ্গে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে বংশাল থানার এসআই মোবারক হোসেন বলেন, ‘আমরা ঘটনার কথা শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।’

এদিকে পুরান ঢাকায় অবস্থিত ঢাকা জেলা পরিষদ ও নিম্ন আদালতের সামনে একটি যাত্রীবাহী চলন্ত গাড়িতে ভাঙচুর চালিয়েছে হরতাল সমর্থকরা। এ সময় তারা বাসের কয়েকটি গ্লাস ভাঙচুর করে ৩ থেকে ৪ টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জেআই