কুমিল্লায় দক্ষিণ জেলা ছাত্র শিবিরের সভাপতি মো. কামরুজ্জামান সোহেলকে (৩৪) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর আড়াইটার দিকে কুমিল্লা সদরের গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

কামরুজ্জামান কুমিল্লার বরুড়া উপজেলার খাটাইয়া (ঘোষপা) এলাকার খাদেম আলী হাতেমের ছেলে। তিনি মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডের জামায়াত ইসলামীর রুকন।

কুমিল্লা র‌্যাব-১১ সূত্র জানায়, কামরুজ্জামান তিন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তাকে বরুড়া থানায় সোর্পদ করা হয়েছে।

ওএফ