রাবিতে রোহিঙ্গা মুসলিম গনহত্যার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।এতে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা রোহিঙ্গা মুসলিম বিপন্ন মানুষগুলোর প্রতি প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষন করেছেন। 

শিক্ষার্থীরা বলেন, বন্যায় ভেসে আসা হাতিকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করা হয়, বিপুল মিডিয়া কভারেজ পায় হাতিটি।প্যারিসের মত হামলার ঘটনা সংঘটিত হলে সারা বিশ্বর সবাই যেন প্রতিবাদ করার পাল্লায় নেমে পড়ে।

বক্তারা আরো বলেন, প্রায় ৪ বছর ধরে মায়ানমারে শত শত রোহিঙ্গাদের পুড়িয়ে হত্যা করা হচ্ছে, ধর্ষণ করে মারা হচ্ছে নারীদের, প্রাণের ভয়ে দেশ থেকে পালিয়ে অধিকাংশ এখন সাগরে ভাসছে। অথচ তাদের ব্যাপারে কার্যকরি কোন পদক্ষেপ নিচ্ছে না কেউই।

বুধবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রান্থাগারের সামনে মায়ানমারে রোহিঙ্গাদের উপর গনহত্যার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বক্তারা এসব মন্তব্য করেন ।

প্রাণের ভয়ে রোহিঙ্গারা আজ দেশ থেকে পালিয়ে রাতের অন্ধকারে আমাদের দেশে আসছে একটু আশ্রয়ের জন্য। কিন্তু তাদের দিকে সুদৃষ্টি দিয়ে তাকাচ্ছে না সরকার।

মাননীয় প্রধানমন্ত্রী প্রতি আকুতি জানিয়ে বক্তারা বলেন, আমরা জানি আপনি মমতাময়ী সরকার। আপনি জানেন প্রিয়জন হারানোর কি যন্ত্রণা। এসময় তাদেরকে একটু আশ্রয় দিয়ে মানবতার পরিচয় দিবেন বলে মনে করেন তারা। 

একইসাথে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর প্রতি রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

অর্থনীতি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী শরিফুল হক পিয়াসের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পরিসংখ্যান বিভাগের মাহমুদুল হাসান, ইতিহাস বিভাগের নাঈম রেজা, সমাজকর্মের মো. মাহফুজ, মার্কেটিং বিভাগের তায়েব প্রমুখ।

আশিক/নাজিব