বেনাপোল (যশোর): বেনাপোলের স্থানীয় ছয় পাচারকারীকে আসামি করে মামলা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতে নারী-শিশু পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ করা হয় মামলায়।

স্থানীয়রা জানান, যাদের নামে মামলা হয়েছে তারা কেবল পাচারের কাজে সহযোগিতা করে। কিন্তু প্রকৃত পাচারকারীর নাম তালিকায় আসেনি। গড ফাদারদের নামে মামলা হলে পাচার অনেকটা বন্ধ হবে তারা জানান।

শুক্রবার বেনাপোল পোর্ট থানায় মামলাটি দায়ের করেন ২৩ ব্যাটালিয়ন বিজিবির পুটখালী ক্যাম্পের ল্যান্স নায়েক খবির উদ্দিন।

আসামিরা হচ্ছেন-যশোরের বেনাপোল পোর্টথানার পুটখালী ইউনিয়নের পুটখালী ও বালোন্ডা গ্রামের আনার হোসেনের ছেলে জাহাঙ্গীর, তাহজ্জতের ছেলে জহির, হযরতের ছেলে আজিজ, আকবরের ছেলে ইউনুস, লতিফের ছেলে ইব্রাহিম ও আতিয়ারের ছেলে ইব্রা।

ইআর