মাগুরা শহরের নিজনান্দুয়ালি মধ্যপাড়ায় অভিযান চালিয়ে গাঁজাসহ মো. আইয়ুব আলী ওরফে দয়াল আইয়ুব (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
রোববার রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়।
সোমবার সকালে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন আইয়ুব। খবর পেয়ে রাতে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে আড়াইশ’ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে।
এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান ওসি।
এএইচ





