জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত থেকে পাঁচ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার রাতে ভারতের অভ্যন্তর থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। তবে তাদের নাম- পরিচয় জানা যায়নি।

জয়পুরহাট- ৩ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কমান্ডার লে. কর্নেল আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, ওই পাঁচ বাংলাদেশী অবৈধভাবে ভারত গিয়েছিলেন। দেশে ফেরার পথে বিএসএফ তাদের ধরে নিয়ে যায়।

কেএইচ