২০ রমজানের মধ্যে পোশাক কারখানার শ্রমিকদের জুলাই মাসের পূর্ণ বেতন ও সমপরিমাণ ঈদ বোনাস এবং ২৭ রমজান থেকে ঈদের ছুটির দাবি জানিয়েছে শ্রমিকরা।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে আয়োজক সংগঠনের সভাপতি বাহারানে সুলতান বলেন, পোশাক শ্রমিকদের নিয়মিত দুর্দশার সাথে প্রতিবছর ঈদ উৎসব আসলে যোগ হয় নতুন সমস্যা। ঈদ আসলেই গার্মেন্টস মালিকরা গার্মেন্টস বন্ধ, শ্রমিক ছাটাই, নিযার্তন শুরু করে দেয়। আমরা চাই এবার যেন তা না হয়।

তিনি বলেন, পোশাক শ্রমিকদের উপার্জনের ভিন্ন কোন খাত নেই। তাই তারা যেন ভালভাবে পরিবার নিয়ে ঈদ করতে পারে সেজন্য ২০ রমজানের মধ্যে পোশাক কারখানার শ্রমিকদের জুলাই মাসের পূর্ণ বেতন ও সমপরিমাণ ঈদ বোনাস প্রদান করতে হবে। পাশাপাশি ২৭ রমজান থেকে তাদের ঈদের ছুটি দিতে হবে।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সহ-সভাপতি সাইদুল গনি, সাধারণ সম্পাদক মো. মোস্তফা প্রমুখ।

এমএ/ এআর