তিন দিনব্যাপী বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত সম্মেলন শেষ হয়েছে। সম্মেলনে ১৭টি বিষয়ে উভয় দেশ ঐক্যমতে পৌঁছেছেন বলে জানা গেছে।

সোমবার সকাল ১১টায় দিনাজপুর পর্যটন মোটেলের হলরুমে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন উভয় দেশের প্রতিনিধি দল।

সীমান্তে মানুষ হত্যা শূন্যে নামিয়ে আনা, মাদক ও মানবপাচার রোধ, বন্দি প্রত্যাপন, সীমান্তে হাট স্থাপন, জমি সংক্রান্ত সিএস রেকর্ড হস্তান্তরের বিষয়গুলিতে ঐক্যমতে পৌঁছেছেন উভয় দেশের প্রতিনিধিরা।

এ সময় ভারতীয় প্রতিনিধি দলের টীম লিডার মালদা জেলার প্রশাসক শ্রীমতি পৃথা সরকার ও বাংলাদেশের পক্ষে প্রতিনিধি দলের টীম লিডার দিনাজপুর জেলা প্রশাসক মো. খায়রুল আলমসহ উভয় দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভারতীয় দলের ১১ সদস্যর মধ্যে রয়েছে, পশ্চিম বংগের দক্ষিন দিনাজপুর,উত্তর দিনাজপুর, মালদা,জলপাই গুড়ি ,ও দার্জিলিং জেলা ,ডিএম এবং পুলিশ সুপাররা।

এদিকে বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জ,নওগা, জয়পুরহাট, ঠাকুরগাও,পঞ্চগড়,নীলফামারী,লালমনিরহাট,ও কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক ও বর্ডার গার্ড বাংলাদেশসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

এসএইচ