রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রডমিস্ত্রী নিহত হয়েছেন। নিহত রড মিস্ত্রীর নাম সজীব (৩০) বলে জানা যায়। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মঙ্গলবার সকালে পুরান ঢাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে , নিহত সজীব ইসলামবাগ ঈদগাহ মাঠ সংলগ্ন নির্মাণাধীন একটি ছয়তলা ভবনে কাজ করছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে সকাল পৌনে ১০টায় তার সহকর্মীরা উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সজীব পুরান ঢাকা ইসলামবাগের আলীর ঘাট চকবাজারে বসবাস করতেন।
ঢাকা, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ