বরিশালের গৌরনদী উপজেলায় গাঁজাসহ আটক দুই মাদক বিক্রেতাকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আফরোজ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো, উপজেলার খাঞ্জাপুর গ্রামের রবিন হাওলাদার (২২) ও হোসনাবাদ গ্রামের ঝন্টু পাল (৩৪)।

গৌরনদী মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আলাউদ্দিন মিলন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গৌরনদী সার্কেলের সদস্যরা সোমবার সকালে পৃথক অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ রবিন হাওলাদার ও ৩০ গ্রাম গাঁজাসহ ঝন্টু পালকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের ছয় মাস করে কারাদণ্ড দেন।

কেএইচ