২০ দলের চলমান অবরোধের পাশাপাশি টানা ৭২ ঘন্টার হরতালের সমর্থনে রাজধানীর উত্তরায় মিছিল পিকেটিং করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের নেতাকর্মীরা।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উত্তরার আজমপুর রেল লাইন এলাকায় মিছিল করে নেতা কর্মীরা।
মহানগরী উত্তরের অর্থ সম্পাদকের নেতৃত্বে রেলক্রসিং এ মিছিল ও পিকেটিং করেছে উত্তরা অঞ্চলের শিবির নেতাকর্মীরা।

এ সময় দক্ষিণখান থানা সভাপতি, উত্তরখান থানা সভাপতি, তুরাগ থানা সভাপতিসহ স্থানীয় শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইআর