‘বই পড়ার অভ্যাস করি, আলোকিত সমাজ গড়ি’এমন স্লোগানে খুলনায় শুরু হচ্ছে মাসব্যাপী একুশে বইমেলা।

এ মেলা বয়রা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এ মেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সার্বিক সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন এ মেলার আয়োজন করছে।

মেলা প্রাঙ্গণে এ উপলক্ষে রোববার বিকাল ৪টায় উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান।

মেলায় প্রতিদিন আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। বুকস্টলের পাশাপাশি আরও থাকবে রকমারি স্টল।

এছাড়াও বিনোদনের জন্য থাকছে নাগরদোলা ও চরকি। মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

এমকে