যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। পাটুখালী এলাকায় মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
এরা হলেন মোটরসাইকেলচালক বাচ্চু মৃধা (২২) ও যাত্রী বাকর ফকির (২৫)। আহত হয়েছেন লাইলী বেগম (৩০) নামে অপর এক যাত্রী।
তাকে প্রথমে পটুয়াখালী জেনারেল হাসপাতালে এবং পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক জানান, মৃধা পরিবহনের যাত্রীবাহী বাস পটুয়াখালীর কলাপাড়া থেকে শহরের দিকে যাচ্ছিল। পৌনে ১২টার দিকে পাটুখালী এলাকায় বাসটি ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেলটি ছিটকে পরলে ঘটনাস্থলেই দুজন নিহত এবং একজন আহত হন। তিনি জানান, বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছেন।
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





