কুমিল্লার চান্দিনার সাহাপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে একটি দোকান ভষ্মীভূত হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, সাহাপাড়ার রামকৃষ্ণ মিশন সংলগ্ন মার্কেটের একটি রেফ্রিজারেটরের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
চান্দিনা ফায়ার সার্ভিসের টিম লিডার আনিছুর রহমান বলেন, তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
কেএইচ





