ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কালিবাড়ি এলাকায় হাসান কটন মিল নামে একটি তুলার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার সকালে উপজেলার দেওয়ান মোকাম আলীর মার্কেটের হাসান কটন মিলে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানার প্রায় ৩০ লক্ষাধিক টাকায় ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিক। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে উপজেলার কালীবাড়ি এলাকায় দেওয়ান মোকারম আলী মার্কেটের আক্কাস মিয়ার হাসান কটন মিলে আগুন লাগে।
এলাকাবাসী আগুন দেখে প্রথমে নিজেরা চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে পরে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে চেষ্ট চালিয়ে ব্যর্থ হয়।
পরে আরেকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কটন মিলটি সম্পূর্ণ পুড়ে যায়।
এসময় আশপাশের দোকানগুলোতে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা দোকান থেকে তাড়াহুড়া করে মালামাল সড়ানোর সময় ব্যাপক ক্ষতি হয়েছে।
কারখানার মালিক আক্কাস মিয়া জানান, আগুনে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
এআর





