প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্ট অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তিনি এই শ্রদ্ধা জানান। এর আগে প্রধানমন্ত্রী ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

আজ (১৫ আগস্ট) শনিবার সকালে বনানী কবরস্থানে মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, ভাই শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেলসহ ১৯৭৫ -এর ১৫ আগস্টে নিহত অন্যদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

এ সময় ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন শেখ হাসিনা।

এর আগে ভোর সাড়ে ৫টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান তিনি। এরপর তিনি এ মহান নেতার প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় সালাম জানায়। বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে ১৫ আগস্টে নিহতদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এমবি