পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের জন্য গাজীপুর জেলার ৪টি দূষণকারী ডাইং ও ওয়শিং কারখানাকে ৩৭ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইং।

সোমবার অধিদপ্তরে শুনানি শেষে এ জরিমানা করা হয়।

এতে ত্রুটিপূর্ণ ইটিপি ও কারখানার ইটিপির আউটলেট দিয়ে পরিশোধিত তরল বর্জ্যের সাথে অতিরিক্ত স্লাজ বাইরে নির্গত করে কারখানা পরিচালনার জন্য মুনটেক্স ফেব্রিক্স লিঃ, নয়াপাড়া, কাসিমপুর, গাজীপুর-কে ১০ লাখ টাকা; একই অপরাধে মাল্টি ফ্যাবস লিঃ, নয়াপাড়া, কাসিমপুর, গাজীপুর-কে ১০ লাখ টাকা, মৌরিশাস ইন্টারকন্টিনেন্টাল লিঃ নয়াপাড়া, কাসিমপুর, গাজীপুর-কে ৭ লাথা টাকা জরিমানা করা হয়।

এছাড়া জেনারেটরের মাধ্যমে অতিরিক্ত শব্দ দূষণের দায়ে (৪) হেসং (বিডি) লিঃ, হিজলহাটি, ৮নং আটাবাহ ইউ.পি, কালিয়াকৈর, গাজীপুর-কে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকা মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট এর পরিচালক মোঃ আলমগীর এর নেতৃত্বে একটি টিম গত ১৪/০৯/২০১৪ তারিখে গাজীপুর জেলার বিভিন্ন ডাইং ও ওয়াশিং কারখানা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তাঁরা গাজীপুরের কাসিমপুর এলাকার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ইটিপি কার্যক্রম পর্যবেক্ষণ এবং আউটলেট হতে পানি সংগ্রহ করেন। পরে তা ল্যাবরেটরীতে সংগৃহীত রিপোর্ট এবং পরিবেশগত ব্যবস্থাপনা বিবেচনায় নিয়ে সোমবার শুনানি গ্রহণ করা হয়।

শুনানিতে অংশগ্রহণকারী বর্ণিত প্রতিষ্ঠানসমূহের পক্ষে উপস্থিত মালিক/প্রতিনিধিরা অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।

ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ