ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হুমায়ূন মিয়া (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
আজ (০৪ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
হুমায়ূন কসবা উপজেলার বিষ্ণকুটি এলাকার আব্দুল মালেকের ছেলে।
জেল সুপার ইকবাল হোসেন জানান, সকালে হুমায়ূন হৃদরোগে আক্রান্ত হন। জেলা কারাগারে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরও জানান, গত ২৮ জানুয়ারি হুমায়ূনকে একটি মাদক মামলায় জেলা কারাগারে পাঠানো হয়েছিল।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরিবিভাগের চিকিৎসক সৈয়দ আরিফুল ইসলাম জানান, ওই হাজতিকে হাসপাতালে আনার পর তাকে কার্ডিয়াক বিভাগে ভর্তি দেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এমবি





