নোয়াখালীতে নাশকতার আশঙ্কায় নোয়াখালীর সেনবাগ উপজেলা বাজারে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ইউনিয়ন জামায়াতের দুই আমির ও শিবিরের সদস্যসহ তিন নেতাকে আটক করা হয়।

এরা হলেন, উপজেলার কাদরা ইউনিয়ন উত্তর শাখা জামায়াতের আমির দ্বীন মোহাম্মদ, একই ইউনিয়নের দক্ষিণ শাখা জামায়াতের আমির গোলাম হোসেন শাহিন। সেনবাগ উপজেলা শিবিরের সদস্য রায়হান।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়।

সেনবাগ থানার ওসি মমিনুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার পরিকল্পনা ও সব ধরনের নাশকতা এড়াতে তিন নেতাকে আটক করা হয়েছে।

ঢাকা, ২৪ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ