ভারতে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছেন তিন বাংলাদেশি নাগরিক।
হিলি সীমান্তের ৭০০ গজ ভারত অভ্যন্তরে হিলিবাজার হতে শনিবার তাদের আটক করেন হিলি বিএসএফ ক্যাম্পের সদস্যরা।
বিজিবি সূত্রে জানা যায়, আটক বাংলাদেশিরা হলেন- ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার নাজির উদ্দিনের ছেলে মোজাফ্ফর হোসেন (৩০), জসমত আলীর ছেলে বাদশা মিয়া (২৭) এবং দিনাজপুরের কালিতলার লুৎফর রহমানের ছেলে মোস্তফা রহমান (২৫)।
বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অনুপ্রবেশের দায়ে আটক যুবকদের ফেরত দিতে ওই তিন যুবকের নাম ঠিকানা দিয়ে বিএসএফ আমাদের একটি পত্র দিয়েছে। আমরা এর সঠিকতা যাচাই করে রোববার বিএসএফের কাছ থেকে তাদের ফেরত নেওয়া হবে।’
এএইচ





