কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় রুপালী বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন। রুপালী বেগম উপজেলার পৌরসভার জোনাইডাঙ্গা গ্রামের বাবু মিয়ার স্ত্রী।

আজ রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উলিপুর-চিলমারী সড়কের মোহাম্মদের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রুপালি বেগম উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা গ্রামের বাবু মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চিলমারী থেকে আসা গরুভর্তি নছিমন মোহাম্মদের মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী থ্রি-হুইলারকে সজোরে ধাক্কা দেয়।

এতে থ্রি-হুইলারটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় যাত্রী রুপালি বেগম, কপিল উদ্দিন, সাইদুল ইসলাম ও লিটন মিয়াকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে রুপালি ও কপিলের অবস্থার অবনতি ঘটলে কুড়িগ্রাম হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। পরে, কুড়িগ্রামে নেওয়ার পথে রুপালি বেগমের মৃত্যু হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এএস