নোয়াখালীতে কর্মরত সাংবাদিকদের সাথে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) মতবিনিময় সভার আয়োজন করে।

ব্লাস্টের নোয়াখালী ইউনিট অডিটোরিয়ামে আজ বেলা ১১টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সংগঠনের নোয়াখালী ইউনিট সভাপতি অ্যাডভোকেট কিউএম  কামরুল ইসলাম, সমন্বয়কারী অ্যাডভোকেট নুরুজ্জামান, নোয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, সাংবাদিক ফুয়াদ হোসেন, আবু নাছের মঞ্জু, মাহবুবুর রহমান, গোলাম মহি উদ্দিন নসুসহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।

মতবিনিময় সভায় ব্লাস্টের বিভিন্ন সহায়তা কার্যক্রম তুলে ধরেন সমন্বয়কারী অ্যাডভোকেট নুরুজ্জামান। এসময় আলোচকরা ব্লাস্টের বিভিন্ন আইন সহায়তা বিষয়ে আলোচনা করেন।

এমএ