মাগুরায় আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে মাগুরা সদর থানা পুলিশ।

আটককৃতরা হলেন- আব্দুল মান্নান (২০) ও মুসাক (২০)। তাদের উভয়ের বাড়ি মাগুরা মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, গত ১৯ জুন সোমবার রাতে মাগুরা-নড়াইল সড়কের বাটাজোড় নামকস্থানে রাস্তায় গাছের গুড়ি ফেলে আব্দুল মান্নান, মুসাকসহ সংঘবদ্ধ ডাকাত চক্র পথ রোধ করে পথচারীদের নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে (ওইদিনই) মাগুরা সদর থানায় মামলা হয়। পুলিশ গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মাদারীপুর সদর থেকে এজাহারভুক্ত আসামী আব্দুল মান্নান (২০) ও মুসাক (২০) কে আটক করতে সক্ষম হয়। আটককৃত দুই ডাকাত সদস্যরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় ১টি মামলা রয়েছে, মামলা নং ২৭ তারিখ ১৯/৬/২০২০ ইং।

সাইফুল্লাহ/এমবি