ঢাকা কেন্দ্রীয় কারাগারে রহিমা বেগম নামের এক নারীর বন্দির   মৃত্যু হয়েছে।  তবে তিনি কোন অপরাধে কারাগারে বন্দি ছিলেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
কারাগার সূত্রে জানা যায়, তার হাজতী নম্বর ছিল  ২৯০/১৪।
রহিমা মঙ্গলবার রাতে হঠাৎ করেই অচেতন হয়ে পড়লে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী সীমার আলী।
তিনি আরো জানান,  রহিমার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। তার পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।  
[b]ঢাকা,১২মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]