২০ দলীয় জোটের চলমান অবরোধ এবং ৩৬ ঘণ্টা হরতাল সমর্থনে বিক্ষোভ করেছে ইসলামী ছাত্রশিবির নেতাকর্মীরা। এ সময় দু'টি ট্রাক ভাঙচুরের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের ধোপাঘাটা নামক এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

এক পর্যায়ে নগরবাড়ি থেকে পাবনার দিকে আসা দুটি ট্রাক ভাঙচুর করে পালিয়ে যায় নেতাকর্মীরা।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে সেখানে পুলিশ যাওয়ার আগেই পালিয়ে যায় হরতাল সমর্থনকারীরা।

তবে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থায় আছে আইনশৃঙ্খলা বাহিনী।

এআর