রাজধানীর গুলশান নিকেতনে মোমেনা আক্তার (১৪) নামে এক কাজের মেয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত্যু ঘোষণা করে।

জানা যায়, মোমেনা গুলশান নিকতনের ৩৩ নং বিল্ডিংয়ের জহুরুল ইসলামের বাসায় কাজ করতেন।
জহরুল ইসলাম জানান, মোমেনাকে ঢামেকে নেয়া হলে কর্তব্যরত চিকিসৎকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ