চট্টগ্রাম নগরীর দক্ষিণ মধ্যম হালিশহরে একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-ফাতেমা বেগম ও তার সাড়ে তিন বছরের মেয়ে মারজান।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ইয়াহিয়া জানিয়েছেন, রাত সাড়ে তিনটার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে এ আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১২টি দোকান ও বেশ কয়েকটি বস্তির ঘর পুড়ে গেছে।

ইপিজেড ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা রেজাউল করিম জানান, ঘুমের মধ্যেই মা ও মেয়ে পুড়ে মারা যান। আগুন নেভানোর পর তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

এসএ