প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সকাল ১০টা ১০ মিনিটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন। এরপর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
জেলা প্রশাসক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় সমাধী সৌধ কমপ্লেক্সের পাবলিক প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে তার নির্বাচনী এলাকা কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার ১০ হাজার পরিবারের বিদ্যুৎ সংযোগের উদ্বোধন,
টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের ৩০ কিলোওয়াট সোলার প্যানেল উদ্বোধন ও সোনালী ব্যাংকের টুঙ্গিপাড়া শাখার নিজস্ব ভবনসহ বেশ কয়েকটি নবনির্মিত ব্রিজের শুভ উদ্বোধন করবেন।
ঢাকা, ১৯সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





