চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় নয়জনকে আটক করা হয়েছে বলে জানা যায়।
বুধবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃতরা হলো সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামের সোশো মন্ডলের ছেলে ভোলা (৪০), নুর মোহাম্মদের ছেলে বিপ্লব (৪৮), হাটকালুগঞ্জ গ্রামের মৃত জিয়ার বক্সের ছেলে বিশারত (৪৫), দামুড়হুদা উপজেলার ফার্মপাড়া গ্রামের মৃত আনছার আলীর ছেলে কাবিল (৩৫), রামনগর গ্রামের মৃত নাতাড়ের ছেলে সোমাত আলী (৪৮), চিৎলা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩০), জীবননগর উপজেলার দেহাটি গ্রামের মুকুল মল্লিকের ছেলে শফিকুল ইসলাম (৩৫), আজিবর রহমানের ছেলে আইনাল উদ্দীন (২৬) ও মৃত ফকির চাঁদের ছেলে মুনতাজ হোসেন (৬০)।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রাশিদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নয়জনকে আটক করে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় জি,আর ও সি,আর মামলা আছে।
ঢাকা, ১৯ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ