বাঁধাই শ্রমিকদের ন্যূনতম ১০ হাজার টাকা মজুরি, ৮ ঘণ্টা কাজ, নিয়োগপত্র, ছুটি গ্র্যাচুইটি, বোনাস-পেনশন, ওভারটাইম ও প্রভিডেন্টফান্ডসহ সব অধিকার নিশ্চিতের দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন নামে একটি সংগঠন জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে।
এ কর্মসূচির যৌক্তিকতা তুলে ধরে শ্রমিকরা বলেন, অন্যদের মতো আমাদেরও জীবন আছে। আছে পরিবার পরিজন। নিজেকে খেতে হয়, তাদেরকেও খাওয়াতে হয়। কিন্তু আমাদের যে বেতন দেয়া হয়, তাতে নিজেরই খেয়েপরে চলা কষ্টকর।
এছাড়া কারখানাগুলো তাদের দিয়ে অমানুষিক পরিশ্রম করায় বলেও অভিযোগ করেন কয়েকজন শ্রমিক।
শ্রমিকদের এ আন্দোলন পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কয়েকজন নেতা। এতে বিভিন্ন বাঁধাই কারখানার শ্রমিকেরা অংশ নেন।
কেএইচ





