এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা বোর্ডে টপ টোয়েন্টিতে স্থান করে নিয়েছে নোয়াখালীর দুই স্কুল। এর মধ্যে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ১৪তম স্থান অর্জন করেছে। আর নোয়াখালী জিলা স্কুল ১৮তম স্থান অর্জন করেছে।
জানা যায়, এবারের এসএসসিতে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩৪২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩৯ উত্তীর্ণ হয়েছে। পাসের হার শতকরা ৯৯.১২। এর মধ্যে ১৩৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
বিজ্ঞান বিভাগ থেকে ১৮০ জন পরীক্ষা দিয়ে ১৭৯ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১২৯ জন। বাণিজ্য বিভাগ থেকে ১৫৭ জন পরীক্ষা দিয়ে ১৫৫ জন উত্তীর্ণ হয়েছে। ৯ জন জিপিএ-৫ পেয়েছে। মানবিক বিভাগ থেকে ৫ জন পরীক্ষা দিয়ে ৪ জন উত্তীর্ণ হয়েছে।
অন্যদিকে, নোয়াখালী জিলা স্কুল ফলাফলের দিক থেকে কুমিল্লা বোর্ডে ১৮তম স্থান অর্জন করেছে। ৩৭১ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে ৩৬৭ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার শতকরা ৯৮.৯২।
এআর/এআর





