রংপুর সদর উপজেলার পালিচড়া ছদ্মপুষ্করনী এলাকায় ট্রাক খাদে পড়ে শাহিন (৩০) নামে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকালে এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

শাহিন পেশায় মরিচ ব্যবসায়ী। আহত অপর পাঁচজনও মরিচ ব্যবসায়ী। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ কন্ট্রোল রুম অপারেটর মো. সেলিম জানান, বিকাল সাড়ে ৫টায় জেলার সদর উপজেলার পালিচড়া ছদ্মপুষ্করনী এলাকা থেকে মরিচ নিয়ে জেলার মিঠাপুকুর উপজেলায় যাবার পথে এক পথচারীকে বাঁচাতে গিয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের উপরে থাকা শাহিন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন সঙ্গে থাকা অপর পাঁচ ব্যবসায়ী।

কেএইচ