গাজীপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে অপর একটি ট্রাকের ধাক্কায় হেলপার নিহত হয়েছে।

রোববার ভোরে গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২০ বছর।

নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির এসআই মো. মোজাম্মেল হক জানান, নাওজোর এলাকায় একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ভোর সাড়ে চারটার দিকে অপর একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রাক চালকের সহকারী নিহত হয়। তার লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এমই