নাশকতার মামলায় ঝিনাইদহ পৌর জামায়াতের সেক্রেটারিসহ পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোরে ঝিনাইদহ শহর ও ডাকবাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ঝিনাইদহ পৌর জামায়াতের সেক্রেটারি হাজী আব্দুস সাত্তারের ছেলে আতিকুর রহমান, কাইয়ুম হোসেনের ছেলে ওসমান গনি, আব্দুল মান্নানের ছেলে হাফিজুর রহমান, আলীম মিয়ার ছেলে আলম মিয়া ও রবিউল ইসলামের ছেলে আনিছুর রহমান।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে।

এদের মধ্যে আতিকুর রহমানের বিরুদ্ধে হরিণাকুন্ডু থানায় পুলিশ হত্যা মামলা রয়েছে বলে জানান ওসি।

ওএফ