বরিশালের তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে জেলা মৎস অধিদপ্তর ও কোস্টগার্ডের যৌথ দল ৯ জেলেকে আটক করেছে। এ সময় ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ১০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক সীতেশ চন্দ্র সরকার প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করেন।
সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত বরিশালের বাকেরগঞ্জ উপজেলা সংলগ্ন তেতুলিয়া নদীতে এ অভিযান পরিচালিত হয়।
জেলা মৎস কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র জানান, ৫ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ভরা প্রজনন মৌসুমে নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় এ অভিযান চালানো হয়। নদীতে মাছ ধরা বন্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
জেইউ





